ড্যাফোডিল ইনস্টিটিউটে আয়োজন “Skills to Employment: Vision 2030”

ড্যাফোডিল ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি DIET Polytechnic -এ নবীন শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন, কর্মমুখী শিক্ষা এবং ভবিষ্যৎ কর্মসংস্থানের জন্য প্রস্তুত করার লক্ষ্যে ‘Skills to Employment: Vision 2030’ শীর্ষক বিশেষ ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।

পবিত্র কোরআন তিলাওয়াত ও  জাতীয় সংগীত পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এ আয়োজনের মূল লক্ষ্য হলো শিক্ষার্থীদের কেবল প্রাতিষ্ঠানিক শিক্ষায় সীমাবদ্ধ না রেখে আন্তর্জাতিক মানের কারিগরি দক্ষতা, বাস্তব অভিজ্ঞতা ও পেশাগত সক্ষমতায় সমৃদ্ধ করে ২০৩০ সালের পরিবর্তনশীল কর্মবাজারের উপযোগী মানবসম্পদ হিসেবে গড়ে তোলা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অথরিটির (NSDA) এক্সিকিউটিভ চেয়ারম্যান (সচিব) ড. নাজনীন কাওসার চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইসিটি বিভাগের iDEA প্রকল্পের অ্যাডভাইজর ও বাংলাদেশ স্টার্টআপ ইকোসিস্টেমের প্রতিনিধি সিদ্ধার্থ গোস্বামী (Siddhartha Goswami)।

সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড্যাফোডিল গ্রুপের চিফ এক্সিকিউটিভ অফিসার (CEO) ড. মোহাম্মদ নুরুজ্জামান, ড্যাফোডিল গ্রুপের হেড অব স্কিলস অ্যান্ড এমপ্লয়মেন্ট ইকোসিস্টেম ড. কে এম হাসান এবং DIET Polytechnic-এর ভারপ্রাপ্ত প্রিন্সিপাল মোঃ আব্দুল হাকিম।

অনুষ্ঠানে অতিথিবৃন্দ তাঁদের বক্তব্যে দক্ষতাভিত্তিক শিক্ষা, শিল্পপ্রতিষ্ঠানের চাহিদা অনুযায়ী শিক্ষার্থীদের প্রস্তুত করা, উদ্ভাবনী চিন্তাভাবনা, প্রযুক্তিনির্ভর দক্ষতা এবং কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণের গুরুত্ব তুলে ধরেন। শিক্ষার্থীদের নিয়মিত দক্ষতা অর্জন, হাতে-কলমে কাজের অভিজ্ঞতা বৃদ্ধি এবং আত্মবিশ্বাসের সঙ্গে পেশাগত জীবনে প্রবেশের জন্য প্রস্তুতি নেওয়ার আহ্বান জানানো হয়। তাঁদের বক্তব্যে শিক্ষা ও শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে কার্যকর সংযোগ স্থাপনের প্রয়োজনীয়তাও গুরুত্ব পায়।

অনুষ্ঠানের অংশ হিসেবে হাতের লেখা প্রতিযোগিতা, পোস্টার প্রতিযোগিতা এবং ‘Skill Journey 2030’ সোশ্যাল মিডিয়া প্রচার

প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এসব কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের সৃজনশীলতা, যোগাযোগদক্ষতা, অংশগ্রহণমূলক মনোভাব এবং দক্ষতা উন্নয়নের প্রতি আগ্রহকে উৎসাহিত করা হয়।

অনুষ্ঠানের এ পর্বে DIET Polytechnic -এর ভারপ্রাপ্ত প্রিন্সিপাল মোঃ আব্দুল হাকিম শিক্ষার্থীদের শপথবাক্য পাঠ করান।

এ সময় নবীন শিক্ষার্থীরা নিজেদের দক্ষতা উন্নয়ন, নৈতিকতা বজায় রাখা, দায়িত্বশীল আচরণ, পেশাগত উৎকর্ষ অর্জন এবং দেশের উন্নয়নে অবদান রাখার অঙ্গীকার ব্যক্ত করেন। শপথ গ্রহণের মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের প্রকৌশল শিক্ষার যাত্রায় দক্ষ, সৎ, আত্মবিশ্বাসী ও কর্মমুখী মানবসম্পদ হিসেবে গড়ে তোলার প্রত্যয় পুনর্ব্যক্ত করেন।

অনুষ্ঠানের শেষ পর্বে DIET Cultural Club-এর সদস্যরা সংগীত, নৃত্য ও আবৃত্তির মাধ্যমে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন। এতে শিক্ষার্থীদের সৃজনশীল প্রতিভা ও সাংস্কৃতিক দক্ষতার প্রকাশ ঘটে। অনুষ্ঠানে অতিথিদের DIET Polytechnic-এর লোগোসংবলিত ক্রেস্ট ও উপহারসামগ্রী প্রদান করা হয় এবং দলীয় আলোকচিত্র ধারণের মধ্য দিয়ে আনুষ্ঠানিক পর্বের সমাপ্তি ঘটে।

‘Skills to Employment: Vision 2030’ উদ্যোগের মাধ্যমে DIET Polytechnic শিক্ষার্থীদের দক্ষতা

অর্জন, কর্মসংস্থানের প্রস্তুতি এবং ভবিষ্যৎ পেশাগত উন্নয়নের ক্ষেত্রে একটি সুস্পষ্ট দিকনির্দেশনা দিতে চায়। এ উদ্যোগের মূল দর্শন – দক্ষতাই হোক কর্মসংস্থানের হাতিয়ার, আর কর্মসংস্থানই হোক স্বনির্ভর বাংলাদেশের ভিত্তি।

নবীন শিক্ষার্থীদের প্রকৌশল শিক্ষার নতুন যাত্রায় স্বাগত জানিয়ে DIET Polytechnic পরিবার তাদের উজ্জ্বল ভবিষ্যৎ, দক্ষতাভিত্তিক ক্যারিয়ার এবং পেশাগত সাফল্য কামনা করে। দক্ষ, আত্মবিশ্বাসী ও শিল্প-উপযোগী মানবসম্পদ গড়ে তোলার প্রত্যয়ে প্রতিষ্ঠানটি তার কার্যক্রম অব্যাহত রাখবে।

 

আয়োজনে:

ড্যাফোডিল ইন্সটিটিউট অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি

সম্পাদনায়:

মোঃ মাহমুদ হাসান।

Comments are closed.