দক্ষতাভিত্তিক শিক্ষার মাধ্যমে আন্তর্জাতিক মানের মানবসম্পদ গড়ে তোলার লক্ষ্যে অনুষ্ঠিত হলো “𝐒𝐤𝐢𝐥𝐥-𝐈𝐧𝐭𝐞𝐠𝐫𝐚𝐭𝐞𝐝 𝐏𝐨𝐬𝐢𝐭𝐢𝐨𝐧𝐢𝐧𝐠 & 𝐄𝐜𝐨𝐬𝐲𝐬𝐭𝐞𝐦 𝐂𝐨𝐥𝐥𝐚𝐛𝐨𝐫𝐚𝐭𝐢𝐨𝐧” বিষয়ক একটি গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজিক মিটিং। উক্ত সভায় অংশগ্রহণ করে Daffodil Institute of Engineering & Technology (DIET), DIPTI, BSDI, Skill.jobs এবং DJIT, যেখানে ভবিষ্যৎ কর্মবাজার উপযোগী দক্ষ জনশক্তি তৈরির বিভিন্ন কৌশল ও পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।
বর্তমান বৈশ্বিক প্রতিযোগিতার যুগে শুধুমাত্র একাডেমিক শিক্ষাই যথেষ্ট নয়; বরং Technical Skills, Human Skills এবং Language Skills-এর সমন্বিত বিকাশই একজন শিক্ষার্থীকে আন্তর্জাতিক পর্যায়ে সফল পেশাজীবী হিসেবে গড়ে তুলতে পারে। এই বাস্তবতা বিবেচনায় নিয়েই প্রতিষ্ঠানগুলো একীভূতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছে।

সভায় বক্তারা বলেন, দক্ষতা উন্নয়ন কেবল সার্টিফিকেট অর্জনের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এটি একটি পূর্ণাঙ্গ ইকোসিস্টেম যেখানে প্রযুক্তিগত জ্ঞান, মানবিক গুণাবলি, যোগাযোগ দক্ষতা এবং বাস্তবভিত্তিক অভিজ্ঞতার সমন্বয় একজন শিক্ষার্থীকে গ্লোবাল ক্যারিয়ারের জন্য প্রস্তুত করে।

এই উদ্যোগের অংশ হিসেবে Daffodil Institute of Engineering & Technology (DIET)-কে একটি প্রিমিয়াম স্কিল-বেইজড পলিটেকনিক ইনস্টিটিউট হিসেবে গড়ে তোলার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এর মাধ্যমে শিক্ষার্থীদের জন্য আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ, দক্ষতা উন্নয়ন এবং গ্লোবাল প্লেসমেন্টের নতুন সুযোগ সৃষ্টি হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

সভায় আরও উল্লেখ করা হয়, সমন্বিত এই উদ্যোগ বাংলাদেশের দক্ষ মানবসম্পদ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং “দক্ষ বাংলাদেশ” গড়ার স্বপ্ন বাস্তবায়নে নতুন দিগন্ত উন্মোচন করবে।

🌍 দক্ষতাই আগামীর শক্তি!
একীভূত শক্তি, একটিই লক্ষ্য — দক্ষ জনশক্তি গড়ে তোলা।

